শিকলের সাহায্যে রেখার দৈর্ঘ্য পরিমাপকরণ

শিকলের সাহায্যে রেখার দৈর্ঘ্য পরিমাপকরণ – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সার্ভেয়িং ১” এর “ব্যবহারিক” পাঠ এর অংশ।

 

শিকলের সাহায্যে রেখার দৈর্ঘ্য পরিমাপকরণ

সংক্ষিপ্ত তত্ত্ব :

জ্যামিতিকভাবে সত্য যে, দুই স্টেশনের মাঝের সরল রৈখিক দৈর্ঘ্যই ন্যূনতম দৈর্ঘ্য। আর সরল রৈখিক দৈর্ঘ্য মাপার জন্যই রেঞ্জিং বা পংক্তি করানোর দরকার হয়। যদি শুধু রেখার দৈর্ঘ্যই মাপা হয় তবে 3 জন লোকের দরকার হয় (1 জন অগ্রগামী, 1 জন অনুগামী ও 1 জন পরিমাপ লেখক)। আর যদি জরিপ ও নকশা প্রণয়নের জন্য জরিপ রেখার উভয় পাশের বিভিন্ন অফসেট নিতে হয় তবে অতিরিক্ত আরো দুজন অফসেট নেয়ার জন্য দরকার হবে।

 

যন্ত্রপাতি ঃ

১। শিকল

২। রেঞ্জিং রড

৩। অ্যারো

 

কাজের ধারা ঃ

১। দীর্ঘ শিকল রেখার উভয় প্রান্তের স্টেশনে রেঞ্জিং রড উল্লম্বভাবে পুঁতে দিতে হবে।

২। নিয়মতান্ত্রিকভাবে শিকল খুলতে হবে (দুই হাতল এক হাতে ধরে অপর হাতে শিকল মুক্তভাবে অগ্রগামী ও অপর হাতল অনুগামীর হাতে থাকবে। অগ্রগামী সামনের স্টেশনমুখী অগ্রসর হতে থাকলে শিকলও খুলতে থাকবে। ৩। অগ্রগামীকে 10টি অ্যারো ও শিকলের এক প্রান্তের হাতল ধরে এবং একটি রেঞ্জিং রড নিয়ে সামনের স্টেশনের দিকে অগ্রসর হতে হবে।

 

শিকলের সাহায্যে রেখার দৈর্ঘ্য পরিমাপকরণ

 

৪। অনুগামীকে শিকলের অন্য প্রান্ত স্টেশনের রেঞ্জিং রডের সাথে মিলিয়ে পায়ের গোড়ালি দিয়ে চেপে ধরতে হবে।

৫। অগ্রগামীকে শিকল দৈর্ঘ্য পুরা হওয়ার দিকে তাকাতে হবে।

৬। অনুগামীকে প্রারম্ভিক স্টেশনের রেঞ্জিং রড ও প্রান্তীয় স্টেশনের রেঞ্জিং রডের দিকে তাক করে অগ্রগামীর মাধ্যমে তার রেঞ্জিং রডকে একই সরল রেখায় আনতে হবে, অর্থাৎ পঙক্তিকরণ করতে হবে। (অনুসরণীয় অনুচ্ছেদ ৫.৪ ও ৫.৬) 

৭। অগ্রগামীকে পঙক্তিকৃত রেখায় শিকল টান টান করে শিকলের প্রান্তে তীর বসাতে হবে।

 

প্লেন টেবিল জরিপের উদ্দেশ্য ও আওতা
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

 

৮। এবার অগ্রগামীকে রেঞ্জিং রড ও ৭টি অ্যারোসহ শিকল রেখার পাশ দিয়ে (বরাবর নয়, এতে অ্যারো শিকলে আটকে স্থানচ্যুত হতে পারে) সামনের স্টেশনের দিকে অগ্রসর হতে হবে এবং অনুগামীকে তার অনুসরণ করতে হবে।

৯। অনুগামীকে সামনের অ্যারোর কাছাকাছি এসে ‘শিকল’ উচ্চস্বরে বলে অগ্রগামীকে থামতে হবে।

১০। অগ্রগামীকে হাতের রেঞ্জিং রড উল্লম্বভাবে পুঁতে অনুগামীর দিকে ফিরে তাকাতে হবে এবং অনুগামী পূর্বের মতো পঙক্তিকরণের কাজ করে পোঁতা তীরের গা ঘেঁষে শিকলের হাতল পোড়ালিতে চেপে ধরলে অগ্রগামীকে শিকল টান টান . করে শিকলের প্রান্তে অ্যারো পুঁতে চিহ্নিত করতে হবে।

 

শিকলের সাহায্যে রেখার দৈর্ঘ্য পরিমাপকরণ

 

 

ব্যবহারিক

১১। অনুগামীকে পূর্ববর্তী তীর উঠিয়ে হাতে নিতে হবে। ১২। এভাবে রেখার প্রাপ্ত পর্যন্ত দৈর্ঘ্য পরিমাপের কাজ চলবে এবং পরিমাপকৃত দৈর্ঘ্যের পরিমাণ অনুগামীর হাতের অ্যারো

সংখ্যা হতে জানা যাবে ।

 

সতর্কতা ঃ

১। শিকল রেখার বরাবরে শিকল টেনে নেয়া যাবে না ।

২। যথাযথভাবে পঙক্তিকরণের কাজ করতে হবে।

৩ । প্রতি শিকল মাপ শেষে অনুগামী ও অগ্রগামীর হাতের তারের সংখ্যা সর্বদা 10 হবে, ব্যতিক্রমে পরিমাপে ভুল দেখা দেবে।

Leave a Comment